হিমাগার ভাড়া নির্ধারণে জেলা সুপারিশ বাস্তবায়নের দাবি কৃষকদের

একদিকে মাঠে উৎপাদিত আলুর ন্যায্য দাম মিলছে না, অন্যদিকে হিমাগারে সংরক্ষণ করতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। উৎপাদন খরচ, শ্রমিকের মজুরি, সার-বীজ ও কীটনাশকের ব্যয় মিটিয়েও কৃষক যখন বাজারে আলুর কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না, তখন অতিরিক্ত হিমাগার ভাড়া তাদের লোকসানের বোঝা আরও ভারী করে তুলছে। কৃষকদের ভাষায়, আলু ফলিয়ে এখন লাভের হিসাব নয়, বরং লোকসান কত […]

ইরানে ১ ডলারের দাম ২০ লাখ রিয়াল, এই অর্থে কী কেনা যায়?

ইরানের মুদ্রা রিয়ালের দরপতনে নতুন রেকর্ড তৈরি হয়েছে। মুক্তবাজারে এক মার্কিন ডলারের দাম ছাড়িয়েছে ২০ লাখ রিয়াল। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা এবং যুদ্ধের প্রভাবে দেশটির অর্থনীতিতে নতুন করে চাপ তৈরি হয়েছে। প্রায় ৯ কোটি ২০ লাখ মানুষের দেশ ইরান দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। বিশেষ করে দেশটির পারমাণবিক কর্মসূচিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অর্থনীতিকে […]

ময়মনসিংহে ডেঙ্গুতে বাড়ছে প্রাণহানি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ছুইদা বানু (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতির তথ্য থেকে এ মৃত্যুর বিষয়টি জানা গেছে। ছুইদা বানুর বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার […]

‎ফরিদপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

ফরিদপুরের নগরকান্দায় স্ত্রী কহিনুর বেগমকে হত্যার দায়ে লিটন মিয়া ওরফে লিটুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।‎‎এ ছাড়া মরদেহ গুমের উদ্দেশ্যে লুকানোর অভিযোগে দণ্ডবিধির ২০১ ধারায় তাকে আরও তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। […]

জিপিএ-৫ চূড়ান্ত অর্জন নয়, সামনে কঠিন পথ: ডাকসু জিএস

জিপিএ-৫ পাওয়াকে জীবনের চূড়ান্ত অর্জন মনে না করে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ। তিনি বলেছেন, জিপিএ-৫ পাওয়াকে জীবনের আলটিমেট অর্জন মনে করবেন না। সামনে আরও কঠিন যাত্রা আছে। এখন বিনয়ী হয়ে এক পয়েন্টে চেষ্টা করতে হবে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) […]