মম বললেন, ‘এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন’

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে প্রকাশ্যে হামলার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। একই সঙ্গে দেশের সামগ্রিক সামাজিক পরিস্থিতি নিয়েও অসন্তোষ জানিয়েছেন তিনি। আরও পড়ুন ‘এই দেশে শিল্পী হওয়াটাও পাপ’, বাঁধনের ওপর হামলায় ক্ষুব্ধ মৌসুমী মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বাঁধনকে হেনস্তার একটি ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে ঘৃণা প্রকাশ করেন […]
হকিতে শক্তিশালী চীনের বিপক্ষে দুর্দান্ত লড়াই বাংলাদেশের

এশিয়ান গেমসের প্রস্তুতি নিতে বাংলাদেশ জাতীয় হকি দল চীন সফর করছে। দেশটির তিয়ানজিনে কন্ডিশনিং ক্যাম্প করার পাশাপাশি বাংলাদেশ খেলছে প্রস্তুতি ম্যাচও। প্রাদেশিক দলের বিপক্ষে দুটি ম্যাচ খেলে বাংলাদেশ সোমবার প্রথম মুখোমুখি হয়েছিল চীন জাতীয় দলের। ধারে, ভারে আর শক্তিতে এগিয়ে থাকা চীনের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে হেরেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত চীনের কাছে হেরে গেছে ৬-৫ […]
আইফোনপ্রেমীদের জন্য ফোন আনছে স্যামসাং

স্মার্টফোনের বাজারে অ্যাপল-স্যামসাংয়ের প্রতিদ্বন্দ্বিতা বহু বছরের। একদিকে আইফোনের প্রিমিয়াম ডিজাইন, ক্যামেরা ও ইকোসিস্টেম, অন্যদিকে গ্যালাক্সি সিরিজের উন্নত ডিসপ্লে, শক্তিশালী হার্ডওয়্যার ও ক্যামেরা প্রযুক্তি। এবার আইফোনপ্রেমীদের নজর কাড়তে আরও বড় চমক নিয়ে হাজির হতে পারে স্যামসাং। ২০২৭ সালে আসতে চলা গ্যালাক্সি এস২৭ সিরিজ নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাজারে এসেছে গ্যালাক্সি […]
ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল শিগগির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা হবে। সোমবার (৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল এ সপ্তাহেই ঘোষণা হবে। এর আগে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছিলেন, এই নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। সেটার আইটি সাপোর্টেড যে […]
ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক: ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলা ভিত্তিক হবে। এক্ষেত্রে একটি উপজেলায় যতগুলো ইউনিয়ন আছে সেগুলো একই সঙ্গে হবে। সোমবার (৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তিনি বলেন, ইউপি নির্বাচন কয়েক ধাপে হবে। এক্ষেত্রে পাঁচ নাকি ছয় ধাপে হবে, তা এখনো ঠিক হয়নি। […]
কোম্পানি আইন সংশোধনে ব্যবসায়ীদের যত সময় প্রয়োজন, দেওয়া হবে

ব্যবসা সহজীকরণে কোম্পানি আইন সংশোধনে মতামত দিতে যতদিন সময় লাগে ব্যবসায়ীদের ততদিন সময় দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, মতামত দিতে ৩০ দিন লাগলে ৩০ দিন নেন, ৬০ দিন লাগলে ৬০ দিন নেন। কিন্তু মনে রাখতে হবে আমাদের আরওও অ্যাজেন্ডা আছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে কোম্পানি […]
কুমিল্লার পথসভা শেষে চট্টগ্রামের পথে ১১ দলীয় জোটের লংমার্চ

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট ‘লংমার্চ’ কর্মসূচি পালন করছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে প্রায় দেড় হাজার গাড়ির বহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেন জোটের নেতাকর্মীরা। লংমার্চের গাড়িবহর প্রথমে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি […]
রাষ্ট্রপতির অপেক্ষায় ঠাকুরগাঁও

দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর নিজ জেলায় এটি তার প্রথম সরকারি সফর। রোববার (৬ সেপ্টেম্বর) সফরের প্রথম দিনে বাবা-মায়ের কবর জিয়ারত, নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি। পরদিন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ঢাকায় ফিরবেন তিনি। রাষ্ট্রপতিকে বরণ করে নিতে সাজ […]
যার কবিতার বুনট পলিমাটির মতো উর্বর

দীপন কুমার রায়কবি ইহান আরভিনের কবিতার বুনট একদম পলিমাটির মতো উর্বর। ভাবুক পাঠকদের অনন্য ভাবনার জগতে ডুবে যেতে তাগিদ দেবে। শব্দের চমৎকার গাঁথুনি হৃদয় ছুঁয়ে যায়। এমনই একটি কাব্যগ্রন্থ ‘নীরক্ত ধূসর দুঃখী পাতাগুলো’। নিজেকে চিরন্তন সত্যের সম্মুখীন করতে, অনিবার্য মৃত্যুর পথযাত্রী হিসেবে একটা ভাবনার সেতুবন্ধন গড়ে উঠবে পৃষ্ঠায় পৃষ্ঠায়। যেন জীবনের সব দুঃখ-বেদনার দেওয়াল টপকে […]
নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

আফ্রিকা মহাদেশের প্রকৃত আকার আরও সঠিকভাবে তুলে ধরতে প্রচলিত বিশ্বমানচিত্র পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। নতুন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৬৪টি দেশ। যুক্তরাষ্ট্র একমাত্র দেশ হিসেবে প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে এবং ছয়টি দেশ ভোটদানে বিরত থাকে। ‘কারেক্ট দ্য ম্যাপ’ নামে পরিচিত এই প্রস্তাবটি টোগোর উদ্যোগে উত্থাপন করা হয়। আফ্রিকান ইউনিয়নের সদস্য দেশগুলোও এতে […]