জুলাই যোদ্ধাকে চেক দেওয়ার কথা বলে অর্থ দাবি, ১৪ জনের বিরুদ্ধে মামলা

জুলাই যোদ্ধাকে চেক দেওয়ার কথা বলে অর্থ দাবি, পরে একটি কক্ষে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১৪ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে। আদালত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে মামলাটির আবেদন করেন ‘জুলাই যোদ্ধা’ গিয়াস উদ্দিন। […]

খাল ভরাট করে দখল, জলাবদ্ধতায় শেরপুরে ৬০০ একর জমি

শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চার থেকে পাঁচটি গ্রামের পানি নিষ্কাশনের অন্যতম পথ ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে খনন করা একটি খাল। দখল ও ভরাটে সেই খাল এখন অস্তিত্ব সংকটে। ফলে বর্ষার পানি নামতে না পেরে তৈরি হয়েছে কৃত্রিম জলাবদ্ধতা। এতে প্রায় ৫০০ থেকে ৬০০ একর কৃষিজমি পানির নিচে থাকায় এবার ধান চাষ ব্যাহত […]

মেহেরপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলার মিনা পাড়া গ্রামের একটি পুকুরে বিষ প্রয়োগ করে অন্তত দুই লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) গভীর রাতের কোনো একসময় অজ্ঞাত কেউ বিষ প্রয়োগ করেছে বলে ধারণা স্থানীয়দের। স্থানীয়রা জানান, ওই পুকুরের মালিক নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও মিনা পাড়া গ্রামের ডক্টর আশরাফুল ইসলাম। তিনি স্বপরিবারে […]