জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাংস্কৃতিক সম্পাদক মুহিবুল্লাহ শেখ (শেখ জিসান আহমেদ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, তিনি জাকসুর সাংস্কৃতিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করছেন এবং আগামী রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেবেন।

ফেসবুক পোস্টে শেখ জিসান আহমেদ লেখেন, ‘আমি শেখ জিসান আহমেদ জাকসুর সাংস্কৃতিক সম্পাদক থেকে এই মুহূর্তে পদত্যাগ করলাম। আগামী রোববার প্রশাসন লিখিত কপি পেয়ে যাবে। আমি কখনো রাজনীতি করিনি। রাজনীতির মানুষ না, ভবিষ্যতেও কখনো রাজনীতিতে আসবো না। রাজনীতির নোংরামি আমার পছন্দ না। ধন্যবাদ জাহাঙ্গীরনগর সবকিছুর জন্য।’

এর আগে, আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সেলিম আল দীন মুক্তমঞ্চে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপাচার্য, উপ-উপাচার্যসহ আমন্ত্রিত অতিথিদের নাম ঘোষণার সময় উপস্থিত ছাত্রদলের একটি গ্রুপের কয়েকজনের নামও ঘোষণা করা হয়।

এ নিয়ে অপর একটি গ্রুপের নেতাকর্মীরা আপত্তি জানালে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা এবং পরে উত্তেজনার সৃষ্টি হয়।এবং শেখ জিসানকে কারণ জিজ্ঞেস করা হয় কেন তিনি শুধু এক গ্রুপের নাম ঘোষণা করেছেন। এর কিছুক্ষণ পরে তিনি ফেসবুকে এ ঘোষণা দেন।

মো. রকিব হাসান প্রান্ত/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল bdinf লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *