রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলীর দ্বীপনগরে মাছের কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মো. ইমরান (২৫) নামের একজন নিহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত ইমরানের ভাই দেলোয়ার হোসেন জানান, তারা গাবতলীর দীপনগর এলাকায় একটি মাছের আড়তে কাজ করেন। শনিবার সকালে কাভার্ডভ্যানে মাছ উঠানোর সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে ইমরানসহ দুজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।

ইমরান নড়াইল সদরের তুলারামপুর এলাকার সরোয়ার মোল্লার ছেলে। বর্তমানে গাবতলীর দীপনগর এলাকায় থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল bdinf লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *