জাকের ও হৃদয়ের ব্যাটে লড়ছে বাংলাদেশ

0
জাকের ও হৃদয়ের ব্যাটে লড়ছে বাংলাদেশ

প্রথম দিনে দারুণ ব্যাটিংয়ে শক্ত অবস্থানে ছিল দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। তবে পরের দিন বাংলাদেশ ‘এ’ দলের বোলারদের তোপের মুখে শেষ ৬ উইকেট হারায় তারা ১০১ রানে। এরপর তাওহিদ হৃদয় ও জাকের আলীর ব্যাটে দ্বিতীয় দিন শেষে স্বস্তিতে আছে বাংলাদেশ ‘এ’ দল।  
সোমবার পচেফস্ট্রুমে ৪ উইকেটে ২০১ রানে দ্বিতীয় দিন শেষ করেছে  বাংলাদেশ ‘এ’ দল। ৭৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন হৃদয়, ৪৭ রানে জাকের।
এর আগে ৪ উইকেটে ৩৭২ রান নিয়ে দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। আগে দিন সেঞ্চুরি করা সিনেথম্বা কেশিলেকে বোল্ড করেন রেজাউর রহমান রাজা। ১২৮ রান আসে তার ব্যাট থেকে। এরপর নাঈম হাসানের শিকার হয়ে ফেরেন ডেলানো পটগিটার।
এরপর গ্যাভিন ক্যাপলান ও কাইল সিমন্ডস এগিয়ে নেন দলকে। দারুণ ব্যাটিং করতে থাকা ক্যাপলান মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেন। ৯৭ রান করা এই ব্যাটারকে বোল্ড করেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। এরপর  আটে নেমে ৮ চার ও ৩ ছক্কায় ৪১ বলে ৬৬ রানের ইনিংস খেলেন সিমন্ডস। তার ব্যাটেই ৫০০ ছাড়িয়ে যায় প্রোটিয়ারা। শেষ পর্যন্ত ৫১২ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। 
এরপর ব্যাটিং করতে নেমে শুরুতেই মাহমুদুল হাসান জয়কে হারায় বাংলাদেশ। ৯ রানে আউট করা এ ওপেনার আগের ম্যাচে করেছিলেন ১৯ ও ১। তিন নম্বরে নামা পারভেজ হোসেন ইমন করেন ৫ রান। এরপর মোহাম্মদ নাঈম শেখ ও তাওহিদ হৃদয় জুটি গড়ার চেষ্টা করলেও সেটা বড় হয়নি। ৩৯ রানের জুটির পর নাঈম শেখ ফেরেন ৩৪ রানে।
অধিনায়ক হৃদয় এরপর আফিফকে নিয়ে আবার জুটি গড়ার চেষ্টা করেন। তবে আফিফ ২৯ রান করে ফিরে গেলে এটিও লম্বা হয়নি। এরপর দিনের বাকি সময়টা জাকের আলীকে নিয়েই পার করেন হৃদয়। দিনশেষে দুজনের অবিচ্ছিন্ন জুটির রান ৬৬। হৃদয় ১১ চার ও ১ ছক্কায় ৭৫ রানে অপরাজিত থেকে যান। জাকেরের অপরাজিত ৪৭ রানে চার ৫টি, ছক্কা ৩টি।
এসকেডি/আইএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *