মেহেরপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

0
মেহেরপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলার মিনা পাড়া গ্রামের একটি পুকুরে বিষ প্রয়োগ করে অন্তত দুই লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) গভীর রাতের কোনো একসময় অজ্ঞাত কেউ বিষ প্রয়োগ করেছে বলে ধারণা স্থানীয়দের।
স্থানীয়রা জানান, ওই পুকুরের মালিক নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও মিনা পাড়া গ্রামের ডক্টর আশরাফুল ইসলাম। তিনি স্বপরিবারে ঢাকায় বসবাস করেন এবং মাঝে মাধ্যে এলাকায় আসেন। স্থানীয় একজনকে দায়িত্ব দেওয়া আছে পুকুর দেখাশোনা করার জন্য।
পুকুরের কেয়ারটেকার মিলন জানান, তিনি সকালে হঠাৎ দেখতে পান পুকুরের চারপাশে মরা মাছ ভেসে উঠেছে সেই সঙ্গে বিকট গন্ধ। পরে বিষয়টি তিনি পুকুরের মালিক ডক্টর আশরাফুল ইসলামকে জানান। সংবাদ পেয়ে গাংনী থানার হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কে বা কারা এ ধরনের ঘটনা ঘটাতে পারে তা জানাতে পারেননি পুকুরের কেয়ারটেকার মিলন।

আরও পড়ুন

দুয়ার খুললো সুন্দরবন: তীরে ঋণের ভার, বনে দস্যুর ভয়

এ ব্যাপারে পুকুর মালিক সাবেক অতিরিক্ত সচিব ডক্টর আশরাফুল ইসলাম বলেন, আমার সঙ্গে কারো শত্রুতা নেই। তবে কেন এই মাছ মারা হলো তা বলতে পারছি না। পুকুরের অন্তত দুই লাখ টাকার মাছ মেরে ফেলা হয়েছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোরশেদ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আসিফ ইকবাল/এনএইচআর/এএসএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *