কঠোর নজরদারির আওতায় স্কুলের প্রধান শিক্ষকরা

0
কঠোর নজরদারির আওতায় স্কুলের প্রধান শিক্ষকরা

দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের কঠোর নজরদারির আওতায় আনার উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নিবিড় মনিটরিংয়ের লক্ষ্যে প্রধান শিক্ষকদের পার্সোনাল ডাটা শিটে (পিডিএস) হোয়াটসঅ্যাপ সুবিধাসম্পন্ন মোবাইল নম্বর ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে এটি হালনাগাদ করতে বলা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক জরুরি অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে সই করেছেন মাউশির মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয়ের উপ-পরিচালক মো. ফিরোজুল ইসলাম।
এতে বলা হয়েছে, মাউশি অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ‘ডিজিটাল মনিটরিং সিস্টেম’ অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম ব্যবহার করে লাইভ মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে। অধিকাংশ প্রধান শিক্ষকের পার্সোনাল ডাটা শিটে (পিডিএস) সংরক্ষিত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ চালু না থাকায় লাইভ মনিটরিং কার্যক্রম ব্যাহত হচ্ছে।
নির্দেশনায় আরও বলা হয়, যেসব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পিডিএসে উল্লেখিত মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ ব্যবহারের উপযোগী নয়, তাদের নম্বর পরিবর্তন করে হোয়াটসঅ্যাপ সুবিধাযুক্ত নম্বর দিয়ে আগামী ৫ কর্মদিবসের মধ্যে পিডিএস আপডেট করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এএএইচ/এসএনআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *