ট্রাইব্যুনালে নাশকতা করার প্রক্রিয়া থাকতে পারে বলে গোপন তথ্য আছে

0
ট্রাইব্যুনালে নাশকতা করার প্রক্রিয়া থাকতে পারে বলে গোপন তথ্য আছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাশকতা করার প্রক্রিয়া থাকতে পারে বলে গোপন তথ্য থাকার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, ‘আমাদের ট্রাইব্যুনালের নিরাপত্তা আগের চেয়ে বৃদ্ধি করা হয়েছে। যখনই প্রভাবশালী আসামিদের বিরুদ্ধে বিচার প্রায় শেষ পর্যায়ে চলে যাচ্ছে অথবা রায় অপেক্ষমাণ আছে, ঠিক সেই মুহূর্তে এখানে স্যাবোটাজ (নাশকতা) করার একটা প্রক্রিয়া থাকতে পারে বলে আমাদের কাছে কিছু গোপন তথ্য আছে।’

আরও পড়ুন

যাত্রী সেজে অটোরিকশার চালককে হত্যা, ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

আমিনুল ইসলাম জানান, ট্রাইব্যুনালের নিরাপত্তা বৃদ্ধি করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা কাজ করেন তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তারাই এ কার্যক্রম দেখছেন।
এফএইচ/একিউএফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *