হকিতে শক্তিশালী চীনের বিপক্ষে দুর্দান্ত লড়াই বাংলাদেশের

0
হকিতে শক্তিশালী চীনের বিপক্ষে দুর্দান্ত লড়াই বাংলাদেশের

এশিয়ান গেমসের প্রস্তুতি নিতে বাংলাদেশ জাতীয় হকি দল চীন সফর করছে। দেশটির তিয়ানজিনে কন্ডিশনিং ক্যাম্প করার পাশাপাশি বাংলাদেশ খেলছে প্রস্তুতি ম্যাচও।
প্রাদেশিক দলের বিপক্ষে দুটি ম্যাচ খেলে বাংলাদেশ সোমবার প্রথম মুখোমুখি হয়েছিল চীন জাতীয় দলের। ধারে, ভারে আর শক্তিতে এগিয়ে থাকা চীনের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে হেরেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত চীনের কাছে হেরে গেছে ৬-৫ গোলের ব্যবধানে।
তিয়ানজিনের জিংহাই ডিস্ট্রিক্ট তুয়ানবো স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত এই ম্যাচে চীনের মূল দলের বিপক্ষে সমানতালে লড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচে বাংলাদেশের হয়ে চমৎকার পারফর্ম করে একাই ২ গোল করেছেন রকি। এছাড়া দলের হয়ে একটি করে গোল করেন আশরাফুল, আমিরুল এবং মাহবুব।
এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে চীনে মোট পাঁচটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রথম দুটি ম্যাচ প্রোভিন্স দলের বিপক্ষে খেলার পর, এটিই ছিল চীনের মূল জাতীয় দলের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম পরীক্ষা। ম্যাচটিতে হারলেও স্বাগতিকদের বিপক্ষে সমানতালে লড়াই করে নিজেদের প্রস্তুতির ইতিবাচক দিক জানান দিয়েছে বাংলাদেশ।
আরআই/এমএমআর
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *