এ যেন পুরনো দিনের নায়িকা, আশির দশকের বুবলীকে চেনাই যায় না
সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ট্রেন্ড চলছে আশির দশকের ছবি নিয়ে। তারকারাও মেতেছেন নস্টালজিয়ায়। সেই ধারাবাহিকতায় আশির দশকের লুকে দুটি ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন চিত্রনায়িকা বুবলী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের দুটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। দুটি ছবিতেই তাকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন দুই রূপে। একটি ছবিতে আশির দশকের নারীর সাজে শাড়ি পরে ধরা দিয়েছেন বুবলী। অন্য ছবিতে আবার তাকে দেখা গেছে নীল রঙের জিন্স ও লাল টি-শার্টে স্টাইলিশ তরুণীর লুকে।
শাড়ির ছবিতে বুবলীর সাজে ফুটে উঠেছে আশির দশকের সেই চেনা আবহ। পোশাক, চুলের স্টাইল ও পুরো উপস্থাপনায় যেন ফিরে এসেছে পুরোনো দিনের নান্দনিকতা। অন্যদিকে জিন্স ও লাল টি-শার্টের লুকে তাকে দেখা গেছে বেশ প্রাণবন্ত ও আধুনিক ভঙ্গিতে।
দুটি ছবিতে দুই ধরনের লুক বেছে নেওয়ায় বুবলীর পোস্টটি আলাদা করে নজর কেড়েছে। বিশেষ করে আশির দশকের সাজে তার উপস্থিতি তৈরি করেছে নস্টালজিক আবহ। সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান এই ট্রেন্ডে বুবলীর অংশগ্রহণও ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
তার প্রকাশ করা ছবিগুলোতে ভক্ত-অনুরাগীরা প্রশংসা করছেন অভিনেত্রীর ভিন্নধর্মী উপস্থাপনার। একই সঙ্গে দুই ছবিতে দুই সময়ের দুই ধরনের ফ্যাশন ফুটিয়ে তোলায় বুবলীর এই পোস্ট পেয়েছে বাড়তি আকর্ষণ।
আশির দশকের স্মৃতিময় আবহকে নতুনভাবে তুলে ধরার এই ট্রেন্ডে বুবলীর দুই রূপ যেন একই সঙ্গে পুরোনো দিনের নস্টালজিয়া ও স্টাইলিশ উপস্থিতির গল্প বলছে।
এলআইএ