সুন্দরবনে নতুন বাহিনী মোতায়েন করতে চায় পশ্চিমবঙ্গ সরকার

0
সুন্দরবনে নতুন বাহিনী মোতায়েন করতে চায় পশ্চিমবঙ্গ সরকার

প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় নতুন এক বাহিনী গঠন করে সুন্দরবন ও পাহাড়ি জায়গাগুলোতে মোতায়েন করার কথা ভাবছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। নতুন এই বাহিনীর নাম হবে ‘অর্জুন বাহিনী’।
জানা গেছে, প্রথম দফায় পশ্চিমবঙ্গ রাজ্য সৈনিক বোর্ড থেকে ২০০ জনকে নিয়ে এই বাহিনী গড়া হচ্ছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এমনটি ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, অর্জুন বাহিনীতে নিয়োগপ্রাপ্তরা সবাই ভারতের সেনাবাহিনী থেকে অবসর নেওয়া ৪০ বছরের কম বয়সী সদস্য হবেন।
ভারতীয় সেনাবাহিনী থেকে ভবিষ্যতে অবসর নেওয়া অগ্নিবীরদের এই নতুন বাহিনীতে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সুন্দরবন, পাহাড়ের মতো জায়গা, যেখানে বিপর্যয়ের আশঙ্কা থাকে সেখানে এই বাহিনী মোতায়েন করা হবে।
আনন্দবাজার পত্রিকা জানায়, নতুন নিয়োগপ্রাপ্তদের ১০০ জনকে কলকাতায়, ১০০ জনকে পাহাড়ে এবং ৫০ জনকে সুন্দরবন এলাকায় আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য মোতায়েন করা হবে।

আরও পড়ুন

মমতা ব্যানার্জীর ভাতিজি বৃষ্টির ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার জন্য আধুনিক পরিকাঠামো, সরঞ্জাম থেকে শুরু করে নতুন নিয়োগের কথাও ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, নতুন অর্জুন বাহিনীকে প্রতিকূল পরিস্থিতিতে, বিপদসঙ্কুল পরিবেশে কাজ করার দক্ষতা বাড়ানোর লক্ষ্যে কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর আদলে গড়ে তোলা হবে। এই বাহিনীর প্রধানের মাসিক বেতন হবে ৪০ হাজার রূপি। বাহিনীর সদস্যদের দেওয়া হবে ২৫ হাজার রূপি করে। আবার বার্ষিক ৩ শতাংশ হারে তাদের বেতন বাড়বে।
প্রতি সদস্যের প্রাণহানির ক্ষেত্রে ১০ লাখ এবং গুরুতর আঘাতের ফলে শারীরিক অক্ষমতার ক্ষেত্রে ৫ লাখ টাকা আর্থিক সহায়তারও ব্যবস্থা রাখছে রাজ্য সরকার।
এএমএ

Summarize this article with:
ChatGPT
ChatGPT
Perplexity
Perplexity
Mistral
Mistral
HuggingChat
HuggingChat
You.com
You.com
Grok
Grok

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *