স্কোপাস-ইনডেক্সড গবেষণায় শীর্ষ তিনে ঢাবি, ড্যাফোডিল ও বুয়েট
স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনার বিগত তিন বছরের পরিসংখ্যানে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ তিনে জায়গা করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বুয়েট।
আন্তর্জাতিক মানসম্মত গবেষণা ডেটাবেস স্কোপাস-ইনডেক্সড প্রকাশনার বিগত তিন বছরের পরিসংখ্যান অনুযায়ী দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ তিনে জায়গা করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
গবেষণায় শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকা
বিশ্বমানের উচ্চশিক্ষা ও প্রাতিষ্ঠানিক উৎকর্ষ বিচারে স্কোপাস ডেটাবেসের ইনডেক্সড প্রকাশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়। সাম্প্রতিক সময়ে প্রকাশিত গবেষণা নিবন্ধের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বৈশ্বিক জার্নালে গবেষণাপত্র প্রকাশের হারের ভিত্তিতে দেশে শীর্ষ অবস্থানে রয়েছে এই তিনটি প্রতিষ্ঠান।
পরিসংখ্যানে দেখা যায়, দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শীর্ষ প্রকৌশল বিদ্যাপীঠ বুয়েট-এর সঙ্গে তাল মিলিয়ে বেসরকারি খাতের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মানসম্মত গবেষণায় ধারাবাহিক অগ্রগতি বজায় রেখেছে।