স্প্যানিশ ফুটবল বিশ্বে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ম্যাচ চলাকালীন মাঠে ভয়াবহ সংঘর্ষে গুরুতর আহত হয়ে প্রাণ হারিয়েছেন স্প্যানিশ ক্লাব সিডি তেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল। স্পেনের দ্বিতীয় বিভাগের (সেগুন্দা ডিভিশন) এক ম্যাচে প্রতিপক্ষ আন্দোরার গোলরক্ষক হেসুস ওওনোর সঙ্গে তার মারাত্মক সংঘর্ষ হয়।
ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা
মঙ্গলবার তেনেরিফে ক্লাবের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই ফুটবলারের মর্মান্তিক প্রয়াণের খবর নিশ্চিত করা হয়। ক্লাবটি জানায়, “অত্যন্ত দুঃখের সঙ্গে সিডি তেনেরিফের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে যে, ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার সকাল ৮:০০ টায় হেসুস দে মিগেল আলমেদা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।”
আন্দোরার বিপক্ষে ম্যাচে বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষ গোলরক্ষক হেসুস ওওনোর সঙ্গে সংঘর্ষে মারাত্মকভাবে আঘাত পান দে মিগেল। পরবর্তী সময়ে সেই চোটের কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এই স্প্যানিশ ফরোয়ার্ডের আকস্মিক মৃত্যুতে পুরো স্প্যানিশ ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

