ময়মনসিংহে ডেঙ্গুতে বাড়ছে প্রাণহানি

0
ময়মনসিংহে ডেঙ্গুতে বাড়ছে প্রাণহানি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ছুইদা বানু (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতির তথ্য থেকে এ মৃত্যুর বিষয়টি জানা গেছে।
ছুইদা বানুর বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বাসিন্দা। ডেঙ্গু আক্রান্ত হয়ে বুধবার (২৬ আগস্ট) দুপুরে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ভর্তির কয়েক ঘণ্টা পরই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

মাগুরা মেডিকেল কলেজ / অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষার্থীদের নিজস্ব ক্যাম্পাসের দাবি

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন কয়েকজন রোগী। বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১০৭ জন।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র আরও জানায়, চলতি বছর এ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোট ৯ জনের মৃত্যু হয়েছে। প্রতিদিন নতুন রোগী ভর্তি হওয়ায় হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপও বাড়ছে।
চিকিৎসকেরা ডেঙ্গু আক্রান্তদের জ্বর, শরীরের ব্যথা, দুর্বলতা, বমি, রক্তক্ষরণসহ গুরুতর কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে বয়স্ক ব্যক্তি ও অন্যান্য জটিলতায় ভোগা রোগীদের ক্ষেত্রে বাড়তি সতর্কতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
হোসাইন সুলভ/এনএইচআর/এএসএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *