সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন

Written by

in


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনার পর বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের দাবি, পলাতক দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার অনলাইন বক্তব্যের পরপরই একদল দুর্বৃত্ত সাকিব আল হাসানের বাড়ির সামনে গিয়ে হামলা চালান।

এসময় তারা বাড়ির প্রধান ফটকে পেট্রোল নিক্ষেপ করে এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। ২টি ককটেল নিক্ষেপ এবং বাড়ির ৩টি কাঁচের বেলকনি ইটের আঘাতে ভাঙ্গচুরের ঘটনা ঘটে। ঘটনা স্থলে ককটেল ও প্লাস্টিকের বোতল পুলিশ উদ্ধার করে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্বৃত্তরা বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটায়। ইটের আঘাতে বাড়ির কাঁচের জানালা ভেঙে যায়। তবে ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মিনারুল ইসলাম/এমআইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল bdinf লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *