Category: Uncategorized

  • ১৬ সদস্যের সহায়ক কমিটি করলো এফবিসিসিআই

    ১৬ সদস্যের সহায়ক কমিটি করলো এফবিসিসিআই


    দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের পর এবার ১৬ সদস্যের সহায়ক কমিটি গঠন করেছে। সাতটি চেম্বার ও নয়টি ব্যবসায়ী সংগঠনের নেতারা সহায়ক কমিটিতে স্থান পেয়েছেন।

    মঙ্গলবার (৪ আগস্ট) এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এই সহায়ক কমিটি গঠন করেন। এর আগে গত রোববার (২ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে এফবিসিসিআইয়ের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন।

    সহায়ক কমিটিতে চেম্বার গ্রুপ থেকে সদস্য হয়েছেন ঢাকা চেম্বারের তাসকিন আহমেদ, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক, রাজশাহী চেম্বারের সভাপতি মো. হাসেন আলী, বরিশাল চেম্বারের সভাপতি এবায়েদুল হক, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি কামরান টি রহমান, রংপুর চেম্বারের সভাপতি এমদাদুল হোসেন এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সংগীতা আহমেদ।

    অন্যদিকে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সহায়ক কমিটির সদস্য হয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বস্ত্রকলের মালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি শওকত আজিজ, পাটকলের মালিকদের সংগঠন বিজেএমএর সভাপতি মো. আবুল হোসেন, ওষুধ শিল্প সমিতির সভাপতি আবদুল মুক্তাদির, ব্যাংক–মালিকদের সংগঠন বিএবির সভাপতি আবদুল হাই সরকার, নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, প্লাস্টিকপণ্য প্রস্তুত ও রপ্তানিকারক মালিকদের সংগঠন বিপিজিএমইএর সভাপতি শামীম আহমেদ, আবাসন শিল্পের মালিকদের সংগঠন রিহ্যাবের সভাপতি আলী আফজাল এবং ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর।

    সহায়ক কমিটি গঠনের এক চিঠিতে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী এই সহায়ক কমিটি গঠন করা হয়েছে। এর আগেও প্রশাসকরা এফবিসিসিআইয়ে সহায়ক কমিটি গঠন করেছিলেন।

    গত ২৬ জুলাই মো. ফজলুল হককে ১২০ দিনের জন্য এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে গত ২৭ জুন সাবেক প্রশাসক আবদুর রহিম খানের মেয়াদ শেষ হয়।

    ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে তৎপর হয় সংগঠনটির সদস্যদের একাংশ। এরই পরিপ্রেক্ষিতে সভাপতি পদ থেকে মাহবুবুল আলম পদত্যাগ করেন। পরে ওই বছরের ১১ সেপ্টেম্বর ফেডারেশনের পর্ষদ বাতিল করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সাবেক প্রশাসক হাফিজুর রহমান সহায়ক কমিটি গঠন করেছিলেন।

    ইএইচটি/এমআইএইচএস/

    পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল bdinf লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

  • মোজাফফরের ফেসবুক তথ্য চেয়ে মেটাকে ট্রাইব্যুনালের চিঠি

    মোজাফফরের ফেসবুক তথ্য চেয়ে মেটাকে ট্রাইব্যুনালের চিঠি


    সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেফতার মোজাফফর হোসেনের ফেসবুক-লোকেশন, লগিং হিস্ট্রি ও চ্যাট হিস্ট্রির তথ্য চেয়ে মেটার কাছে চিঠি পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

    বুধবার (৫ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও আইটি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেশকিছু ফেসবুক অ্যাকাউন্টে সরাসরি মেসেঞ্জারে কথা বলতেন মোজাফফর।

    এছাড়াও কিছু গ্রুপের সঙ্গে সরাসরি কথা বলতেন মোজাফফর। সেসব জানতে মেটার কাছে ই-মেইলে তথ্য চাওয়া হয়েছে। একই সঙ্গে মোজাফফরের মুছে ফেলা ফেসবুক কথোপকথন উদ্ধারেরও চেষ্টা চলছে। এ ক্ষেত্রেও মেটার কাছে তথ্য চাওয়া হয়েছে।

    ১৯৮১ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোজাফফরকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ১৬ জুলাই গ্রেফতারের পর তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

    এরপর ২৩ জুলাই অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে তাকে দু’দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। যদিও এখনো তাকে জিজ্ঞাসাবাদ করেনি তদন্ত সংস্থা। এছাড়াও মোজাফফর হোসেনকে সেনা হেফাজতে রাখার আদেশও দিয়েছেন ট্রাইব্যুনাল।

    ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, মোজাফফর ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর মধ্যে নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। মাসুদ ২০০৭ সালের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম প্রভাবশালী ব্যক্তি এবং তৎকালীন মানবতাবিরোধী অপরাধ মামলার অভিযুক্তদের মধ্যে অন্যতম। মাসুদ উদ্দিন চৌধুরী যে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার হয়ে হেফাজতে রয়েছেন সেই একই মামলায় মোজাফফরকেও গ্রেফতার দেখানো হয়েছে।

    চিফ প্রসিকিউটর দাবি করেন, মোজাফফর হোসেন গত ১৬ বছর ধরে মাসুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাকরে আসছিলেন।

    পলাতক থাকা অবস্থায় তিনি বারবার প্রতিবেশী দেশে যাতায়াত করেন এবং মাসুদের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। মাসুদের বিরুদ্ধে বিভিন্ন জাতীয় নির্বাচন ঘিরে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগও রয়েছে।

    এফএইচ/এমআইএইচএস

    পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল bdinf লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

  • সাইফের ব্যাটিংয়ে কোথায় সমস্যা, জানালেন কোচ

    সাইফের ব্যাটিংয়ে কোথায় সমস্যা, জানালেন কোচ


    একসময় ধারাবাহিক পারফরম্যান্সে নজর কাড়লেও চলতি বছরে ব্যাট হাতে নিজের সেরাটা দেখাতে পারছেন না সাইফ হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজেও ছিল না ধারাবাহিকতা। তিন ম্যাচে তিনি করেন ১২, ৫৫ ও ৪ রান। মাঝের ম্যাচে ফিফটি পেলেও বাকি দুই ইনিংসে ব্যর্থ হন এই ওপেনার।

    তবে সাইফের এমন পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন নন বিসিবির কোচ মিজানুর রহমান বাবুল। তার মতে, বিভিন্ন সংস্করণে নিয়মিত খেলতে গেলে ব্যাটারদের টেকনিক ও ভারসাম্যে সাময়িক পরিবর্তন আসতেই পারে।

    বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাবুল বলেন, ‘প্লেয়ারদের এমন হয়। একসময় পারফর্ম করবে, আবার করবে না। এটা যারা নাকি বিশেষ করে অনেক বেশি ম্যাচ খেলে যেমন বিভিন্ন ফরম্যাটে খেলে, অনেক সময় অনেক স্কিল ছুটে যায়।’

    টি-টোয়েন্টির প্রভাবেই সাইফের ব্যাটিংয়ের কিছু দিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন এই কোচ। তবে সেটি ঠিক করতে কাজ চলছে বলেও জানান তিনি।

    বাবুল বলেন, ‘টি-টোয়েন্টি যারা খেলে তাদের একরকম বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হয়। দেখা যাচ্ছে যে কিছুটা ব্যাটিংয়ের নরমাল অবস্থা থেকে অন্য ব্যালেন্স নষ্ট হয়ে যায় বা অন্য এরকম স্কিলের কিছুটা সমস্যা হয়। ওগুলো নিয়েই এখন কাজ করছি।’

    অনুশীলনে সাইফের উন্নতিতে সন্তুষ্ট বাবুল। তার বিশ্বাস, খুব দ্রুতই ছন্দে ফিরবেন এই ডানহাতি ব্যাটার।

    তিনি বলেন, ‘আমার দেখা যে সাইফ অনেক তাড়াতাড়ি মানিয়ে নিতে পেরেছে এবং অনেক ভালো ব্যাটিং করছে নেটে।’

    এসকেডি/এমএমআর/এমআইএইচএস

    পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল bdinf লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

  • সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন

    সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন


    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনার পর বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের দাবি, পলাতক দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার অনলাইন বক্তব্যের পরপরই একদল দুর্বৃত্ত সাকিব আল হাসানের বাড়ির সামনে গিয়ে হামলা চালান।

    এসময় তারা বাড়ির প্রধান ফটকে পেট্রোল নিক্ষেপ করে এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। ২টি ককটেল নিক্ষেপ এবং বাড়ির ৩টি কাঁচের বেলকনি ইটের আঘাতে ভাঙ্গচুরের ঘটনা ঘটে। ঘটনা স্থলে ককটেল ও প্লাস্টিকের বোতল পুলিশ উদ্ধার করে।

    মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, দুর্বৃত্তরা বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটায়। ইটের আঘাতে বাড়ির কাঁচের জানালা ভেঙে যায়। তবে ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না।

    খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

    মিনারুল ইসলাম/এমআইএইচএস/

    পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল bdinf লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

  • শেখ হাসিনাকে ভারতে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ

    শেখ হাসিনাকে ভারতে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ


    ভারতে অবস্থানরত পলাতক দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় নয়াদিল্লিতে সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ দেওয়ায় তীব্র ক্ষোভ ও গভীর অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ।

    বুধবার (৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই অনুষ্ঠানে শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশ ও জনগণের বিরুদ্ধে বিষোদ্গারমূলক বক্তব্য দিয়েছেন।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের আয়োজন দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে বাংলাদেশ সরকার আগেই ভারত সরকারকে উদ্বেগের কথা জানিয়েছিল। তা সত্ত্বেও অনুষ্ঠানটি হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করছে ঢাকা।

    পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালনের দিন ভারতের মাটিতে শেখ হাসিনার এই কার্যক্রম বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি চরম অসম্মান।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে ফ্যাসিবাদী সরকারের হাতে শিশু-সহ নিরীহ বেসামরিক মানুষ হত্যার ঘটনাসহ জাতিসংঘের প্রতিষ্ঠিত তথ্য অস্বীকার করে শেখ হাসিনা ও তার সহযোগীরা ইতিহাসকে বিকৃত করার ব্যর্থ চেষ্টা করছেন। তবে দেশের জনগণ অতীতের মতো এবারও এ ধরনের অপচেষ্টা প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও করবে।

    সরকার বলেছে, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের মানুষ দৃঢ়ভাবে অঙ্গীকার করেছে যে বাংলাদেশ আর কখনো ফ্যাসিবাদের অন্ধকারে ফিরে যাবে না এবং কোনো দেশের অধীনস্থ রাষ্ট্রে পরিণত হবে না। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও তার ‘মাফিয়া চক্রের’ বাংলাদেশের রাজনীতিতে আর কোনো স্থান নেই বলেও উল্লেখ করা হয়।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, একে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে গঠনমূলক, পারস্পরিক লাভজনক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।

    তবে ২০১৩ সালের বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের বারবার অনুরোধের পরও ভারত সরকারের কাছ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

    এতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে যে কোনো অজুহাতে শেখ হাসিনাকে প্রকাশ্যে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করেছে এবং বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের সুস্থ বিকাশের জন্য ক্ষতিকর।

    বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া এ তথ্য জানান।

    এমইউ/এমআইএইচএস/

    পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল bdinf লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

  • শিক্ষককে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল

    শিক্ষককে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল


    পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধের জেরে মাহামুদ আলম প্রধান নামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

    সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলা সদরের মাগুড়া প্রধানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটির ভিডিও বুধবার (৫ আগস্ট) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

    নির্যাতনের শিকার মাহামুদ আলম পঞ্চগড় সদর উপজেলার ৭১ নম্বর গড়িনাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এ ঘটনায় ১২ জনকে আসামি করে পঞ্চগড় সদর থানায় একটি মামলা করেছেন তিনি।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই এলাকার সফিজুল, নুর ইসলাম, বাবুসহ তাদের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে পরিকল্পিতভাবে বাড়ির ফেরার সময় কয়েকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। একপর্যায়ে তাকে একটি কাঁঠাল গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতন করা হয়।

    এসময় তার স্কুলব্যাগে থাকা নগদ এক লাখ ৫০ হাজার টাকা নিয়ে নেওয়া হয় বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল তাকে উদ্ধার করে।

    শিক্ষক মাহামুদ আলম প্রধান বলেন, ‌‘ভিডিওতে সবাই দেখেছেন আমাকে কীভাবে গাছে বেঁধে রাখা হয়েছিল। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’

    এ ঘটনায় অভিযুক্ত কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে ওই পরিবারের আনসার আলী নামের একজন মোবাইলফোনে বলেন, ‘আমি ঘটনার সময় ছিলাম না। পরে বাড়িতে এসে বিষয়টি জানতে পারি।’

    মাগুরা ইউপি চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় বলেন, ‘ফোনে ঘটনাটি জানার পর গ্রাম পুলিশকে তাকে উদ্ধারের জন্য পাঠাই। তবে এরই মধ্যে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।’

    সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সফিকুল আলম/এসআর/জেআইএম

    পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল bdinf লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

  • সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

    সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ


    বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৯৮তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।

    এক নজরে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
    পদের বিবরণ
    কোর্সে নাম: ৯৮তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স
    পদের নাম: অফিসার ক্যাডেট

    শিক্ষাগত যোগ্যতা

    • শারীরিক যোগ্যতা: পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৫৪ কেজি। নারীর জন্য উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি, ওজন ৪৬ কেজি।
    • বয়স: ১ জুলাই ২০২৭ তারিখে সাড়ে ১৬-২১ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮-২৩ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।
    • বেতন: সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী
    • প্রশিক্ষণ: ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ
    • চিকিৎসা: সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুযোগ
    • বৈবাহিক অবস্থা: অবিবাহিত অথবা অবিবাহিতা
    • জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশি

    আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

    • আবেদন শুরু: ২৯ জুলাই ২০২৬ তারিখ
    • আবেদনের শেষ তারিখ: ১৭ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত
    • আবেদন পদ্ধতি: অনলাইনে
    • চাকরির ধরন: স্থায়ী
    • প্রার্থীর ধরন: নারী – পুরুষ
    • কর্মস্থল: যে কোনো স্থান

    আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ সেনাবাহিনী। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

    আবেদন ফি: আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ অফেরতযোগ্য হিসেবে ২০০০ টাকা পাঠাতে হবে।

    সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখুন

    এমআইএইচ

    পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল bdinf লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

  • জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একার নয়: প্রতিমন্ত্রী টুকু

    জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একার নয়: প্রতিমন্ত্রী টুকু


    মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একার নয়, এটি বাংলাদেশের আপামর জনগণের আন্দোলন। এ আন্দোলনের চেতনা ধারণ করে গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে।

    বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, এ জুলাই কারও একার নয়। জুলাই বাংলাদেশের আপামর জনগণের। যার নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সকলেই। তারেক রহমান সবাইকেই কৃতিত্ব দিয়েছেন। জুলাই আন্দোলনের স্পিড আমরা সবাই ধারণ করি। কাজেই গণতন্ত্র যাতে টিকে থাকে, আমরা সে অনুযায়ী কাজ করছি।

    জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-পুলিশ সুপার মুহাম্মদ শামছুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ আহত ও নিহতের পরিবারের সদস্যরা।

    এসময় আহত এবং নিহতের পরিবারের সদস্যরা তাদের পুনর্বাসন এবং জুলাই বাস্তবায়নের দাবি করেন।

    আব্দুল্লাহ আল নোমান/কেএইচকে/জেআইএম

    পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল bdinf লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

  • রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ঢাবি

    রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ঢাবি


    রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দেশের প্রচলিত আইন, বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান ও বিচারিক প্রক্রিয়ার পরিপন্থি কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করা হবে বলেও জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।

    বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এক খবরে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের তৎপরতার বিষয়টি নজরে এসেছে। বিষয়টি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড দেশের প্রচলিত আইন, বিচারিক প্রক্রিয়া এবং রাষ্ট্রের স্বার্থের পরিপন্থি। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টি, বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সাংবিধানিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে।

    বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ৫৬(৩), ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্ট্যাটিউটসের ৪৫(৩) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স ও রেগুলেশন চ্যাপ্টার ২০-এর বিধি ১৩ অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড অশিক্ষকসুলভ ও নৈতিক স্খলনজনিত অপরাধ হিসেবে বিবেচিত। বিধি ১৩(২) অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে বাধ্যতামূলক অবসর, চাকরি থেকে অপসারণ বা বরখাস্তসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি-বিধান এবং দেশের বিদ্যমান আইন অনুযায়ী আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে।

    ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুনর্ব্যক্ত করে যে, রাষ্ট্রের সার্বভৌমত্ব, সংবিধান, আইন, বিচারিক সিদ্ধান্ত এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদার পরিপন্থি কোনো কর্মকাণ্ডের প্রতি তাদের শূন্য সহনশীলতা নীতি অব্যাহত থাকবে। পরিচয় বা অবস্থান নির্বিশেষে আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি লঙ্ঘনকারী কেউ দায় এড়াতে পারবেন না।

    একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবার প্রতি দায়িত্বশীল আচরণ, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    কেএসআর/

    পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল bdinf লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

  • ১৮ কর্মকর্তা নিয়োগ দেবে বুয়েট, আবেদন অনলাইনে

    ১৮ কর্মকর্তা নিয়োগ দেবে বুয়েট, আবেদন অনলাইনে


    বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) বিভিন্ন বিভাগে ১১টি পদে ১৮ জন কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৩ আগস্ট পর্যন্ত। প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ সাক্ষাৎকারে উপস্থিত থাকতে হবে।

    এক নজরে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
    পদের বিবরণ

    আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

    • আবেদন শুরু: ২ আগস্ট ২০২৬ তারিখ
    • আবেদনের শেষ তারিখ: ২৩ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত
    • আবেদন পদ্ধতি: অনলাইনে
    • চাকরির ধরন: স্থায়ী
    • প্রার্থীর ধরন: নারী-পুরুষ
    • কর্মস্থল: ঢাকা

    আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)

    আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ নবম থেকে তদূর্ধ্ব গ্রেডের জন্য ৬০০ টাকা এবং ১০ম গ্রেডের জন্য ৫০০ টাকা অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে।

    এমআইএইচ

    পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল bdinf লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।