রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাফিক ডিউটিরত পুলিশের তৎপরতায় এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি ছুরি ও একটি ট্যাব উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের নাম- মো. হৃদয় (২৮)।
বুধবার (৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ট্রাফিক ওয়ারী বিভাগের বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে যাত্রাবাড়ী ২ নম্বর সিগন্যাল এলাকায় ট্রাফিক ওয়ারী বিভাগের দুইজন সার্জেন্ট দায়িত্ব পালন করছিলেন। এসময় একজন রিকশার যাত্রী ছিনতাইকারীর কবলে পড়ে চিৎকার শুরু করলে ট্রাফিক সার্জেন্টদ্বয় দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং স্থানীয় জনতার সহযোগিতায় এক ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন। এসময় গ্রেফতারকৃতের কাছ থেকে একটি ছুরি ও একটি ট্যাব উদ্ধার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতকে উদ্ধারকৃত মালামালসহ যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
কেআর/এমআইএইচএস

Leave a Reply