August 11, 2026

সত্যিই কি হামজা চৌধুরী লেস্টার সিটি ছাড়ছেন?

0
সত্যিই কি হামজা চৌধুরী লেস্টার সিটি ছাড়ছেন?

[ad_1]

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরীর ক্লাব জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে বলে গুঞ্জন উঠেছে। আজারবাইজানের ক্রীড়া সংবাদমাধ্যম অফসাইডপ্লাসডটঅ্যাজ-এর এক্সক্লুসিভ প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইংলিশ ক্লাব লেস্টার সিটি ছেড়ে আজারবাইজান প্রিমিয়ার লিগের দল সাবাহ এফসিতে যোগ দিতে ব্যক্তিগত শর্তে সমঝোতায় পৌঁছেছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার।

প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর হামজা ও সাবাহ এফসি একমত হয়েছে। গত মৌসুমে শেফিল্ড ইউনাইটেডে লোনে খেলা হামজা আগে ওয়াটফোর্ডেও কিছুদিন খেলেছেন। লেস্টারের হয়ে তার এফএ কাপ (২০২১), কমিউনিটি শিল্ড এবং ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ের অভিজ্ঞতা আছে। ট্রান্সফারমার্কেট অনুযায়ী তার বর্তমান বাজারমূল্য প্রায় ৪ মিলিয়ন ইউরো।

তবে হামজা যে নতুন ক্লাবে যাচ্ছেন তার এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। লেস্টার সিটি বা সাবাহ এফসি কেউই বিষয়টি নিশ্চিত করেনি। লেস্টার গত মৌসুমে ইএফএল লিগ ওয়ানে অবনমন হওয়ায় হামজার ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। সাবাহ এফসি চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে খেলছে। শেষ পর্যন্ত হামজা ওই ক্লাবে যোগ দিলে তাকে দেখা যাবে ইউরোপীয় মঞ্চেও।

এই গুঞ্জনের মাঝেই বাংলাদেশি ফুটবলপ্রেমীদের নজর এখন নভেম্বরের সাফ চ্যাম্পিয়নশিপের দিকে। ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া পঞ্চদশ আসরের আয়োজক বাংলাদেশ। ঘরের মাঠে হামজাকে সাফে দেখার অপেক্ষায় রয়েছে দেশের লাখো সমর্থক। জাতীয় দলের হয়ে তার অসাধারণ পারফরম্যান্স ও ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর হামজা এখন বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় আইকন। স্টেডিয়ামে তার নামে চিয়ার, বিলবোর্ড ও সোশ্যাল মিডিয়ায় উন্মাদনা; সবই প্রমাণ করে দর্শকদের ব্যাপক আগ্রহ।

হামজা যদি নতুন ক্লাবে যোগ দেন, তবু সাফ চ্যাম্পিয়নশিপে তার অংশগ্রহণ নিয়ে কোনো সংশয় নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঘরের মাঠে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে লাল-সবুজের দল। হামজার অভিজ্ঞতা ও নেতৃত্ব সেই স্বপ্ন পূরণে বড় ভূমিকা রাখবে বলেই আশাবাদী ফ্যানরা। আপাতত গুঞ্জনের বাইরে আনুষ্ঠানিক কোনো তথ্য না পাওয়া গেলেও, হামজার পরবর্তী পদক্ষেপ এবং সাফে তার উপস্থিতি নিয়ে উত্তেজনা চলবেই।

আরআই/আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল bdinf লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *