নেত্রকোনা শহরের বড়বাজারে অগ্নিকাণ্ড
[ad_1]
নেত্রকোনা শহরের বড় বাজারের কাপড় পট্টিতে শুক্রবার রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ফায়ার সার্ভিসের ৩ সদস্যসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, শহরের বড় বাজার এলাকার আরিফ সুজ নামের একটি জুতার কারখানায় রাত ৯টার দিকে আগুন লাগে। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে মজুমদার ইলেকট্রনিক্স, ভুইয়া প্লাজাসহ অন্তত ২৫টি দোকান পুড়ে যায়।
এ সময় আগুন নিয়ন্ত্রণে যোগ দেন বিজিবি, পুলিশ, রেড ক্রিসেন্ট, স্বেচ্ছাসেবীসহ সকল শ্রেণির মানুষ। আগুন লাগার খবর শুনে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান নুরু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে বলে জানান ফায়ার সার্ভিস ময়মনসিংহ অঞ্চল সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র।
এইচ এম কামাল/এমআরএম
[ad_2]