August 11, 2026

উড়োজাহাজের ত্রুটি সারাতে রোমে প্রকৌশলী ও খুচরা যন্ত্রাংশ পাঠালো বিমান

0
উড়োজাহাজের ত্রুটি সারাতে রোমে প্রকৌশলী ও খুচরা যন্ত্রাংশ পাঠালো বিমান

[ad_1]

ইতালির রোমে কারিগরি ত্রুটির কারণে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৩০৬ ফ্লাইটের উড়োজাহাজ মেরামতে প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ পাঠানো হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী কারিগরি ত্রুটি নিরসন ও নিরাপত্তা পরীক্ষা শেষ হলে শনিবার (৮ আগস্ট) রাতে রোম থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে আসবে। সবকিছু ঠিক থাকলে পরদিন সকাল সাড়ে ১০টার দিকে এর ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

শনিবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বশেষ ফ্লাইট আপডেটে এ তথ্য জানানো হয়।

বিমান জানায়, শুক্রবার (৭ আগস্ট) রোমের লিওনার্দো দা ভিঞ্চি-ফিউমিচিনো বিমানবন্দর থেকে পরিচালিত বিজি৩০৬ ফ্লাইটের নির্ধারিত উড়োজাহাজটি বর্তমানে ‘এয়ারক্রাফট অন গ্রাউন্ড (এওজি)’ অবস্থায় রয়েছে। এর কারিগরি ত্রুটি সমাধানের জন্য প্রকৌশলী দল এবং প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ঢাকা থেকে বিজি৩০৫ ফ্লাইটে রোমে পাঠানো হচ্ছে।

বিমান কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, প্রকৌশলী দল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ বহনকারী ফ্লাইটটি রোমের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে পৌঁছানোর কথা রয়েছে। এরপর উড়োজাহাজটির কারিগরি ত্রুটি নিরসনের কাজ শুরু হবে।

কাজ শেষ হওয়ার পর উড়োজাহাজটির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপত্তা যাচাই করা হবে। সবকিছু সন্তোষজনক হলে বিজি৩০৬ ফ্লাইটটি রোমের স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। তবে কারিগরি কাজ বা নিরাপত্তা পরীক্ষায় কোনো জটিলতা দেখা দিলে সময়সূচিতে আবারও পরিবর্তন হতে পারে।

আগের ফ্লাইটেও প্রভাব

এর আগে শুক্রবার রোম থেকে ঢাকাগামী বিজি৩০৬ ফ্লাইটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় এটি নির্ধারিত সময়ে পরিচালনা করা সম্ভব হয়নি। বিমানবন্দরে উড়োজাহাজটি আটকে পড়ায় ওই ফ্লাইটের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

কারিগরি ত্রুটির কারণে শুধু এই ফ্লাইট নয়, একই উড়োজাহাজের পরবর্তী ফ্লাইট সূচিতেও প্রভাব পড়ে। রোম-ঢাকা-রোম রুটে উড়োজাহাজটির নির্ধারিত কার্যক্রমে পরিবর্তন আনতে হয়। এর ধারাবাহিকতায় ৮ আগস্টের বিজি৩০৫ ফ্লাইটের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে।

আগের আপডেটে বিমান জানিয়েছিল, পরিবর্তিত সূচি অনুযায়ী বিজি৩০৫ ফ্লাইটটি শনিবার দুপুরে ঢাকা থেকে রোমের উদ্দেশে যাত্রা করবে। এই ফ্লাইটেই প্রয়োজনীয় প্রকৌশলী ও খুচরা যন্ত্রাংশ রোমে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে।

যাত্রীদের নিয়মিত তথ্য দেওয়া হবে

বিমান জানিয়েছে, যাত্রীদের সর্বশেষ তথ্য নিয়মিত জানানো হবে। তবে নির্ধারিত সময় অনুযায়ী রাত ১০টায় ফ্লাইট বিজি৩০৬ উড্ডয়ন করবে কি না, তা নির্ভর করবে উড়োজাহাজটির কারিগরি ত্রুটি নিরসন, পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপত্তা ছাড়পত্রের ওপর।

বিমান সংশ্লিষ্টরা বলছেন, উড়োজাহাজের কারিগরি ত্রুটি সমাধানের পর যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়াই সর্বোচ্চ অগ্রাধিকার। এ কারণে মেরামত ও প্রয়োজনীয় পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না।

এদিকে ফ্লাইট বিলম্বের কারণে রোমে অবস্থানরত যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখছে বিমান কর্তৃপক্ষ। নতুন সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালিত হলে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে যাত্রীরা ঢাকার উদ্দেশে রওনা হতে পারবেন।

বিমান বলছে, কারিগরি কাজের অগ্রগতি এবং ফ্লাইটের চূড়ান্ত সময়সূচি সম্পর্কে যাত্রীদের পরবর্তী আপডেট জানানো হবে। ফলে তাদের বিমান কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এমএমএ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল bdinf লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *