August 10, 2026

ইতিহাস গড়তে মালয়েশিয়া যাচ্ছে আফঈদা-মারিয়াদের ক্লাব

0
ইতিহাস গড়তে মালয়েশিয়া যাচ্ছে আফঈদা-মারিয়াদের ক্লাব

[ad_1]

এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসির কোনো প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে মালয়েশিয়া যাচ্ছে রাজশাহী স্টার্স। বাংলাদেশ উইমেন্স ফুটবল লিগে অভিষেকেই চ্যাম্পিয়ন হয়ে ক্লাবটি সুযোগ পেয়েছে এএফসি উইমেন্স চ্যালেঞ্জ লিগে খেলার। আগামী ১৭ থেকে ২৩ আগস্ট মালয়েশিয়ায় হবে এই লিগের প্রাথমিক রাউন্ড। গোলাম রব্বানি ছোটনের নেতৃত্বে দলটি মালয়েশিয়া যাবে ১৫ আগস্ট সকালে।

ঋতুপর্ণাসহ বাংলাদেশের কয়েকজন নারী ফুটবলারের এএফসির প্রতিযোগিতায় অভিষেক হয়েছে আগেই। তবে সেই অভিষেক ভুটানের ক্লাবের জার্সিতে। এই প্রথম বাংলাদেশের কোনো ক্লাবের জার্সিতে মর্যাদাপূর্ণ আসরে অভিষেক হবে আফঈদা খন্দকার, মারিয়া মান্দা ও মনিকা চাকমাসহ একঝাঁক নারী ফুটবলারের। বাংলাদেশের নারী ফুটবলের আরেকটি ইতিহাসও তৈরি হবে এই প্রতিযোগিতার অংশ নেওয়ার মাধ্যমে।

এশিয়ার এই আসরকে সামনে রেখে অভিজ্ঞ কোচ গোলাম রব্বানী ছোটনের অরধীনে শনিবার শুরু হচ্ছে ক্লাবটির অনুশীলন। শুক্রবার বাফুফেতে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছিল দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা।

প্রিলিমিনারি রাউন্ডে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশের ক্লাবটি। প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল, স্বাগতিক সাবাহ এফএ এবং গুয়ামের রোভার্স এফসি। দলের হেড অব ফুটবল গোলাম রব্বানী ছোটন জানিয়েছেন, ভালো প্রস্তুতি নিয়ে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে রাজশাহী স্টার্স এফসি। রাজশাহী স্টার্সের প্রথম ম্যাচ ১৭ আগস্ট ভারতের ইস্টবেঙ্গলের বিপক্ষে।

আরআই/আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল bdinf লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *